August 28, 2026, 2:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

মামলার আলামত পরীক্ষা-নিরীক্ষায় খুলনায় বিভাগীয় ফরেনসিক ল্যাব

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগে সংঘটিত অপরাধের আলামত পরীক্ষা নিরীক্ষার সমস্যা কাটতে যাচ্ছে। খুলনায় চালু হয়েছে সিআইডির বিভাগীয় ফরেনসিক ল্যাবরেটরি। এখান থেকেই খুলনা ও বরিশাল বিভাগের পুলিশ কেস ও কোর্ট মামলার আলামতসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞ মতামত প্রদান করা হবে। অপরাধ শনাক্তে এ ল্যাবে ডিএনএ পরীক্ষা করা সম্ভব হবে না। তবে নানা ধরনের মামলার আলামতসমূহ পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
আগে এই দুই বিভাগের মামলার আলামতসমূহ ঢাকা ও রাজশাহী ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হত। সেখান থেকে বিশেষজ্ঞ মতামত আসতে বেশ বিলম্ব হতো।
খুলনার ল্যাবে ১০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে রাসায়নিক পরীক্ষাগার: সব ধরনের মাদকদ্রব্য, মৃত মানুষ ও পশু-পাখির ভিসেরা, কবর থেকে উত্তোলিত হাড়, চুল, মাটি ও সফট টিসু, বিষাক্ত বা চেতনানাশক পদার্থের উপস্থিতি, রক্ত মিশ্রিত আলামতের রক্তের উপস্থিতি, এসিড মিশ্রিত আলামতে এসিডের উপস্থিতি, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, জাল টাকা তৈরিতে ব্যবহৃত ক্যামিক্যাল প্রভৃতি আলামতের রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে বিশেষজ্ঞ মতামত প্রদান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net