October 13, 2026, 10:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় ২ জন/ খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, সংক্রমণ ১৫ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় ১ হাজার ২৪৯ জনের নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৪ দশমিক ৬৫। আগের দিন ছিল ১৮ শতাংশ। আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য
স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৪৪, কুষ্টিয়ায় ৩১, নড়াইলে ১১, বাগেরহাটে ৫, চুয়াডাঙ্গায় ২০, যশোরে ২৬, ঝিনাইদহে ৯, মেহেরপুরে ১৬ ও সাতক্ষীরায় ২১ জন আছেন। মাগুরায় কোনো পরীক্ষা না হওয়ায় শনাক্তও নেই। কুষ্টিয়ায় ২ এবং যশোর, খুলনা, মেহেরপুর ও নড়াইলে ১ জন করে করোনায় মারা গেছেন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৩৫ জনের। করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৬৩ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৬৪ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net