July 26, 2026, 8:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

নানা-নানিকে নিয়ে ব্যস্ত মা, পানিতে ডুবে মারা গেলো ছেলে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নিজের মা-বাবা বেড়াতে এসেছেন। তাদেরকে নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন মিলা খাতুন। খেয়াল ছিল না দুই বছর বয়সী শিশু আরাফাতের কথা। হঠাৎ মায়ের কানে খবর আসে শিশু আরাফাত বাড়ির পাশে পুকুরে ভেসে আছে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শনিবার (৫ মার্চ) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের নন্দীগ্রামে এমন ঘটনা ঘটেছে।
মৃত শিশু আরাফাত ওই গ্রামের প্রবাসী হাকিম বিশ্বাসের একমাত্র সন্তান ছিল।
শিশুটির স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বাড়ির আঙিনায় পুকুরপাড়ে খেলা করছিল শিশু আরাফাত। একবার তার মা পুকুরপাড় থেকে নিয়ে যান। এরপর বেলা ১১টার দিকে শিশুটির নানা ও নানি বেড়াতে আসেন। তার মা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এর প্রায় আধাঘণ্টা পর মায়ের কাছে খবর আসে আরাফাত পুকুরে ভাসছে।
তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শিশুটির মা মিলা খাতুন বলেন, ‘সকালে একবার পুকুরপাড়ে চলে গিয়েছিল আরাফাত। টের পেয়ে ফিরিয়ে এনেছিলাম। পরে বাবা-মা বেড়াতে এলে ছেলের কথা আর খেয়াল ছিল না।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net