July 26, 2026, 7:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

ভর্তি পরীক্ষা সার্বজনীন, সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগীতা প্রয়োজন : ইবি ভাইস চ্যান্সেলর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন ভর্তি পরীক্ষা একটি সার্বজনীন পাবলিক পরীক্ষা। এই পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগীতা একান্ত প্রয়োজন। তিনি বলেন বিশ^বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলেই একটি সার্বজনীন প্লাটফরমের অংশ।
সোমবার ভর্তি সংক্রান্ত একটি মতবিবিনময় সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর সালাম এ কথা বলেছেন। প্রশাসন ভবনের সভাকক্ষে ইসলামী বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি সভায় সভাপতিত্ব করেন। তিনি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক। সভায় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত বিভিন্ন উচ্চপদস্থ শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ৩০ জুলাই হতে ইসলামী বিশ^বিদ্যালয়সহ দেশের ২২টি পাবলিক বিশ^বিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জিএসটি গু”ছভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভাইস চ্যান্সেলর বলেন এই ভর্তি পরীক্ষা অনেক প্রত্যাশা ও স্বপ্নের। অসংখ্য কোমলমতি শিক্ষার্থীরা দুরদুরান্ত থেকে এসে এই পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবার সাথে তাই এই বিশ^বিদালয়ের ভাবমূর্তির একটি সর্ম্পক রয়েছে। এটি একই সাথে তাই বিশ^বিদ্যালয়ের মর্যাদারও প্রতীক হয়ে দেশবাসীর সামনে দেখা দেয়।
তিনি সবাইকে সকল কিছু ভুলে জাতির বৃহত্তর স্বার্থে ভর্তি পরীক্ষায় সবার সহযোগীতার আহবান জানান। তিনি যার যেখানে দায়িত্ব রয়েছে সেখানেই তাকে বলিষ্ঠভাবে তা পালনের অনুরোধ জানান।
সভায় বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও রেজিস্ট্রার (ভার:) এইচ. এম. আলী হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, বি-ইউনিট সম্বনয়কারী প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, প্রধান প্রকৌশলী (ভার:) মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক ও চীফ মেডিক্যাল অফিসার (ভার:) ডাঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় উপ¯ি’ত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিট সমন্বয়কারী ও বিভিন্ন অফিস প্রধানগন। সভায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর সার্বিক আলোচনা করা হয়। উল্লেখ্য ৩০ জুলাই এ-(বিজ্ঞান) ইউনিট, ১৩ আগস্ট বি-(মানবিক) ইউনিট এবং ২০ আগস্ট সি-(বাণিজ্য) ইউনিটের পরীক্ষা প্রতিদিন দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net