June 27, 2026, 7:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী

সিরিয়া-তুরস্ক/ভূমিকম্পে মৃত্যু আট হাজার ছাড়িয়ে গেল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেল।
‘হোয়াইট হেলমেট’ নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্স মঙ্গলবার জানিয়েছে হতাহতের সংখ্যা বাড়বে। তাদের সবশেষ তথ্যে দেখা যায় রাতে এই মৃত্যুর সখ্যা ছিল ৭ হাজার ৯২৬। সকালের মধ্যে এই সংখ্যা অতিক্রম হবে কারন, ‘ধ্বংসস্তুপের নিচে শত শত পরিবার চাপা পড়া অবস্থায় রয়েছে’
হোয়াইট হেলমেট বলেছে, কঠিন পরিস্থিতির মধ্যে তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যেতে হচ্ছে। ৪০০টিরও বেশি ভবন ধসে পড়েছে, আংশিক ধসে পড়েছে ১৩০০ এর কাছাকাছি।
সর্বশেষ তথ্যানুসারে, তুরস্কে কমপক্ষে ৫ হাজার ৮৯৪ জন নিহত হয়েছে এবং ৩৪ হাজার ৮১০ জন আহত হয়েছেন। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশে অন্তত ৮১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তুরস্ক–সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানচিত্র থেকে দেখা যাচ্ছে, এসব এলাকায় ২ কোটি ৩০ লাখ মানুষের বসবাস। ভূমিকম্পের কারণে সেখানকার সবাই কোনো না কোনোভাবে সংকটে পড়েছেন। দুই দেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লাখো মানুষ এখন খোলা আকাশের নিচে আছেন।
তুরস্কের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, দেশটিতে ভূমিকম্পে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ মানুষ। আহত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net