November 5, 2026, 4:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

কর্মশালায় ইবি ভাইস চ্যান্সেলর/নিজেদেরকে অর্থময় করে তুলতে যুগের সাথে নিজেকে গড়ে তুলতে হবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন দেশ অনেকদুর এগিয়ে গেছে। বাংলাদেশ এখন ডিজিটাল ধারনা থেকে স্মার্ট বাংলাদেশে রূপ নিতে চলেছে। এটা যুগের চাহিদা। এই যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।
প্রফেসর সালাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক একটি দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন কালে এ কথা বলেন। ১১ ফেব্রæয়ারি প্রশাসন ভবনের সভাকক্ষে দু’দিনব্যাপি এ কর্মশালার উদ্বোধন করা হয়। ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তিনি বলেন দক্ষতা বৃদ্ধির সবথেকে উত্তম পন্থা হলো প্রশিক্ষণ। তিনি বলেন পুঁথির বিদ্যা শুধু কলমে শেখায়। আর কর্মশালা হাতে কলমে শেখায়। তাই প্রশিক্ষনের কোন বিকল্প নেই।
ভাইস চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষিত জনবলের প্রয়োজন উল্লেখ করে বলেন সর্বোত্তম সেবা নিশ্চিত করাতে হলে জনবলকে প্রশিক্ষিত করতে হবে। তিনি বলেন একজন প্রশিক্ষিত কর্মীই সঠিকসময়ে সঠিক কাজটিসঠিকভাবে করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। ড. ফেরদৌস ভার্চূয়ালি অনুষ্টানে যোগ দেন।
ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন বিশ^বিদ্যালয়ের উন্নয়নে বর্তমান প্রশাসন সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশা করেন প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে সবাই কাজে মনোনিবেশ করবেন এবং কাঙ্খিত লক্ষ্য অর্জনে ভুমিকা রাখবেন।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সভাপতিত্বে কর্মশালায় রির্সোস পারসন হিসেবে উপস্থিত রয়েছেন ইউজিসি’র সিনিয়র সহকারী সচিব ও ফোকাল পয়েন্ট (এনআইএস) মামুন, ইউজিসি’র সিনিয়র সহকারী সচিব ও ফোকাল পয়েন্ট জহিরুল ইসলাম এবং ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক ও ফোকাল পয়েন্ট (ইনোভেশন) রবিউল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস। ১১ ও ১২ ফেব্রæয়ারি দু’দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অফিস প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net