March 24, 2026, 10:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

ইবি/ ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ ৫ কর্মীর সিট বাতিল, হল ছাড়ার নির্দেশ

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীসহ পাঁচ ছাত্রলীগ কর্মীর হলের সিট বাতিল করে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ (সোমবার) হল প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় হল প্রভোস্ট প্রফেসর শামসুল হক সহ হলের হাউজ টিউটরগণ উপস্থিত ছিলেন।
পরে হলের পক্ষ থেকে এ মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
সেখানে বলা হয় নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপরী খাতুনের দায়েরকৃত অভিযোগ হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কতৃক প্রমাণিত হওয়ায় দোষীদের বিরুদ্ধে এই ব্যবস্থা গৃহীত হয়েছে।
বহিস্কৃতরা হলেন পরিসংখ্যান বিবাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, চারুকলা বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী হালিমা আক্তার উর্মি, আইন বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান মিম ও ফিন্যাান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী তাবাস্সুম ইসলাম ও মুয়াবিয়া জাহান।
বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলের গণরুমে তাকে নির্যাতন করার অভিযোগ করেন ফুলপরী। তিনি হলের আবাসিক ছাত্রী ছিলেন না। তবে ৮ ফেব্র“য়ারি গেস্ট হিসেবে উঠেছিলেন একটি রুমে। তিনি ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।
গত ১২ ফেব্রুয়ারি রাতে সানজিদা চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তাকে রুম থেকে তুলে নিয়ে গিয়ে একটি গণরুমে প্রায় ৪ ঘন্টা নির্যাতন করে। তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ভয দেখানো হয়, গালাগাল, কিল ও চড় দেয়া হয়। ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
ঘটনার পর ফুলপরী হল ত্যাগ করে। পরে ১৫ ফেব্র“য়ারি তিনি ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
হল প্রশাসন ঐ দিনেই তদন্ত কমিটি গঠন করে। চার সদস্যের ঐ কমিটি গতকাল প্রতিবেদন জমা দেয়। ঐ প্রতিবেদন আজ (সোমবার) হাইকোর্টে জমা দেয়া হয়েছে।
যোগাযোগ করা হলে হল প্রভোস্ট প্রফেসর শামসুল হক জানান প্রাথামিকভাবে এই ব্যবস্থা গ্রহন কর হয়েছে। যেহেতু বিষয়টি মহামাণ্য হাইকোর্টে রয়েছে।সেখাান থেকে আরও নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি বলেন মেয়েটির ভিডিও ধারন করার অভিযোগ প্রমাণিত হয়নি। কারন ভিডিও ধারনের অভিযোগে অভিযুক্ত হালিমা অক্তার উর্মি দাবি করেছেন তার মোবাইল হারিয়ে গেছে। ঐ মোবাইল খুজে বের করতে উদ্য্যোগ নিতে হল প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অনুরোধ জানিয়েছেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net