October 28, 2026, 11:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

তৎকালীন সরকারের প্রত্যক্ষ মদদে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল : ভাইস চ্যান্সেলর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন সরকারের প্রত্যক্ষ মদদে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছিল। বঙ্গবন্ধুর আদর্শ যেন এদেশে আর বাস্তবায়ন না হতে পারে সেজন্য সেদিন জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ভিসি বলেন, সেদিনের সেই ভায়াবহ গ্রেনেড হামলা আমি স্বচক্ষে দেখেছি। যা ভাবতে গেলে আজও বুক কেঁপে উঠে। তিনি বলেন, এদেশের সকল উন্নয়নের বীজ বপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। জননেত্রী শেখ হাসিনা সেই উন্নয়ন বাস্তবায়ন করে চলেছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুজিব আদর্শের সকল সৈনিকদের এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ২১ আগস্ট সকালে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রফেসর ড. শেখ আবদুস সালাম এসব কথা বলেন। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা এদেশের স্বাধীনতা চাইনি তারাই ২১ আগস্ট সৃষ্টি করেছে। তারা চেয়েছিল চিরতরের জন্য বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন এদেশ থেকে মুছে ফেলতে। ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া তাঁর বক্তৃতায় বলেন, ২১ আগস্ট পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস, এটা নিছক কোন গ্রেনেড হামলা নয়।
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ডাইরেক্টর (ইন-চার্জ) ড. আমানুর আমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ১৫ ও ২১ আগস্ট উদ্যাপন কমিটির আহবায়ক ও প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ^বিদ্যালয় শাখার সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
এদিকে আলোচনা সভার পূর্বে প্রশাসন ভবন চত্বর হতে এক প্রতিবাদ র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শেষ হয়। র‌্যালি শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে ইসলামী বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সাদ্দাম হোসেন হল এবং বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ^বিদ্যালয় শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত সকলের প্রতি শ্রদ্ধাজানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net