October 13, 2026, 7:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/‘শিক্ষার্থীরা পরীক্ষার হলে এআই ব্যবহার করে পরীক্ষা দেয়, প্রিন্সিপাল বসে চা খায়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত শিক্ষার্থী নয়, পরীক্ষার্থী তৈরি করছে—এমন মন্তব্য করেছেন উপাচার্য এ এস এম আমানুল্লাহ। তার মতে, পাঠ্যক্রম ও পরীক্ষাপদ্ধতিতে শিল্প ও কর্মক্ষেত্রের সঙ্গে কার্যকর সংযোগ প্রায় নেই।
সম্প্রতি ঢাকার একটি কলেজ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, পরীক্ষার হলে শিক্ষার্থীরা মোবাইল ফোনে এআই ব্যবহার করে উত্তর লিখছিল, আর প্রিন্সিপাল নিশ্চিন্তে বসে চা খাচ্ছিলেন। “এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যে দায়িত্বশীল শিক্ষক পাওয়া দুষ্কর,” বলেন তিনি।
রোববার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের এক হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্বলতা উল্লেখ করে উপাচার্য বলেন, পদার্থবিজ্ঞানের শিক্ষক দর্শনের নম্বর ইনপুট দেন, ল্যাব না থাকা সত্ত্বেও বহু কলেজে রসায়ন, পদার্থ ও জীববিজ্ঞানে পূর্ণ নম্বর দেওয়া হয়। আবার যেখানে ল্যাব আছে, সেখানেও কার্যক্রম হয় না।
তিনি আরও জানান, বড় কোম্পানিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের নিয়োগ দিলেও তাদের দক্ষতা ও উচ্চাকাঙ্ক্ষা কম থাকায় সহজেই ম্যানিপুলেট করে দীর্ঘ সময় কাজে লাগানো হয়।
সংলাপে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net