April 24, 2026, 3:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

ভারত থেকে আমদানি শুরুর কয়েক ঘন্টায় কাঁচা মরিচের দাম কমল ১৩০ টাকা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুর্গাপূজার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি পুনরায় শুরু হয়েছে। এতে বাজারে স্বস্তি ফিরেছে—মাত্র এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ১৩০ টাকা কমেছে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
রবিবার (৫ অক্টোবর) হিলি বাজার ঘুরে দেখা যায়, শনিবার পর্যন্ত পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ২৬০ টাকা। তবে আজ একই মরিচ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। খুচরা বাজারেও দাম নেমে এসেছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
ক্রেতা মোখছেদ আলী বলেন, “গত পরশু ২৬০ টাকায় কাঁচা মরিচ কিনেছিলাম, আজ কিনলাম ১৩০ টাকায়। দাম কমায় স্বস্তি পেয়েছি।”
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, “গতকাল থেকেই কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। ফলে বাজারে সরবরাহ বেড়েছে, দামও দ্রুত কমছে। আজ পাইকারিতে ১৩০ টাকায় বিক্রি করছি, আশা করছি দাম আরও কিছুটা কমবে।”
এর আগে দুর্গাপূজার ছুটিতে টানা ছয় দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গিয়ে দাম হু হু করে বেড়ে যায়। শনিবার থেকে আমদানি পুনরায় শুরু হওয়ায় বাজারে ফের নেমেছে স্বস্তির হাওয়া।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net