March 17, 2026, 10:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ

দৈনিক কুষ্টিয়া অনলােইন/
কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণের একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আমেরিকান সাহায্য সংস্থা ইকো।
বৃহস্পতিবার দুপুরে শহরের হাউজিং এলাকার ইকো ইমদাদ সিতারা ফাউন্ডেশন হেলথ সেন্টারের সামনে এই খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয়রা ইকোর এই মানবিক প্রচেষ্টাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক ইমরান উদ্দীন আহমদ, ইকোর প্রজেক্ট অফিসার আব্দুল কাদের সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা অনুষ্ঠানে উল্লেখ করেন, “ইকোর মতো সংস্থাগুলো সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছে। এই ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হলে আরও অনেক মানুষ উপকৃত হবে। আমাদের আশা, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে এবং দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করবে।”
খাদ্য সহায়তা পেয়ে সুবিধাভোগীরা ইকোর পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই ধরনের সহযোগিতা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে এবং অল্পস্বল্প হলেও জীবনের নানান কষ্ট লাঘব করতে সাহায্য করবে।
স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম বলেন, “আমি শারীরিকভাবে অচল। অনেকদিন ধরে ভালো খাবার খেতে পারিনি। আজ ইকোর খাবার পেয়ে আমি সত্যিই অনেক খুশি। এমন উদ্যোগ যেন নিয়মিত চালু থাকে।”
অপর সুবিধাভোগী ছবেদ আলী (৭২) বলেন, “ইকোর খাবার পেয়ে আমি খুবই খুশি। আশা করি তাদের এই মানবিক কার্যক্রম নিয়মিত থাকবে এবং আরও বেশি মানুষ উপকৃত হবে।”
এই আয়োজন কেবল দরিদ্রদের পুষ্টি নিশ্চিত করাই নয়, বরং কুষ্টিয়ায় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net