October 13, 2026, 3:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত

পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি চলাচল ৭ ঘণ্টা পর স্বাভাবিক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার কারণে সমস্ত ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
পাটুরিয়া প্রান্তে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা এবং ভাষাশহীদ বরকত ৩ নম্বর ঘাটে নোঙর করে রাখা হয়েছিল। ৪ নম্বর ঘাটে নোঙর করেছিল শাহ পরান ও এনায়েতপুরী।
দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ঘাটে নোঙর করেছিল রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম এবং ইউটিলিটি ফেরি হাসনাহেনা। এছাড়া মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রী বহনকারী রো-রো ফেরি কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরও ঘন কুয়াশার কারণে নোঙর করতে বাধ্য হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব এতটাই ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি দেখা যাচ্ছিল না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, যা যাত্রী ও পরিবহণ শ্রমিকদের জন্য ভোগান্তি তৈরি করে।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করা যাত্রী ও পরিবহণ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net