September 28, 2026, 10:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে সরকার। নতুন পরিপত্রে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ঐতিহাসিক ৭ মার্চসহ কয়েকটি দিবস বাতিলের পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
একই সঙ্গে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্তও বহাল রয়েছে। ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে।
বুধবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন এই পরিপত্র জারি করা হয়। এর আগে সর্বশেষ পরিপত্র জারি করা হয়েছিল ২০২৪ সালের ২৩ অক্টোবর। নতুন পরিপত্রে কোন দিবস কবে এবং কীভাবে পালন করা হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
দিবস তিন শ্রেণিতে বিভক্ত/
পরিপত্রে আগের মতোই জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণির দিবসগুলো জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এই শ্রেণিতে মোট ১৭টি দিবস ও উৎসব অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘ক’ শ্রেণির দিবসসমূহ/
এই শ্রেণিতে রয়েছে—২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১ মার্চ জাতীয় বীমা দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস)।
এ ছাড়া বৌদ্ধ পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৭ অক্টোবর লালন সাঁই তিরোধান দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন, ১ বৈশাখ বাংলা নববর্ষ, ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তী এবং ১১ জ্যৈষ্ঠ নজরুল জয়ন্তী রয়েছে।
ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে—১ শাওয়াল ঈদুল ফিতর, ১০ জিলহজ ঈদুল আজহা, ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) এবং দুর্গাপূজা (পঞ্জিকা অনুযায়ী)।
যেসব দিবস বাতিল বহাল
অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করা হয়েছিল। নতুন সরকারও সেই সিদ্ধান্ত বহাল রেখেছে।
‘খ’ শ্রেণির দিবস/
যেসব দিবস ঐতিহ্যগতভাবে পালন করা হয়ে থাকে অথবা পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সামাজিক সচেতনতা তৈরিতে সহায়ক—এসব দিবস ‘খ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শ্রেণিতে মোট ৩৭টি দিবস রয়েছে।
এই শ্রেণিতে ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হবে।
এসব দিবসের অনুষ্ঠানে মন্ত্রীরা সম্পৃক্ত থাকবেন এবং গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হতে পারে। অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারি উৎস থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া যাবে।
‘গ’ শ্রেণির দিবস/
‘গ’ শ্রেণিতে রাখা হয়েছে ৩৫টি দিবস। এসব দিবস প্রতীকীভাবে সীমিত পরিসরে পালন করা হবে। মন্ত্রীরা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি বিবেচনা করবেন।
এ ধরনের দিবস পালনের জন্য উন্নয়ন খাত থেকে কোনো বিশেষ সরকারি বরাদ্দ দেওয়া হবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net