August 16, 2026, 12:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংবাদ বিশ্লেষণ/ লোডশেডিংয়ে চালকল: উৎপাদন কমছে, বাড়ছে সরবরাহ ব্যবস্থার ঝুঁকি কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার কর্মীদের সংঘর্ষ, এমপির বাড়িতে বাড়তি পুলিশ কুষ্টিয়ায় ১৫ আগস্টে খিচুড়ি রান্নার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার

কুষ্টিয়ায় সাংবাদিকদের জন্য জ্বালানি সুবিধা, যানজট নিরসনসহ নানা উদ্যোগ নেবে প্রশাসন: জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোঃ তৌহিদ বিন-হাসান জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন। সাংবাদিকদের সহায়তা থেকে শুরু করে যানজট নিরসন এবং সরকারি অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন,
“সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং বাস্তব চিত্র তুলে ধরেন। কুষ্টিয়া জেলায় কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিকের পেশাগত কাজকে আরও গতিশীল ও সহজ করার জন্য তাদের মোটরসাইকেলে জ্বালানি সরবরাহের একটি কার্যকর ব্যবস্থা আমরা গ্রহণ করতে যাচ্ছি।”
তিনি আরও বলেন,
“কুষ্টিয়া প্রেসক্লাব একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে খুব দ্রুত প্রেসক্লাবের নির্বাচন আয়োজন করা হবে, যাতে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।”
সরকারি দপ্তরের সেবার মান নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন,
“জনগণ যাতে হয়রানি ছাড়া দ্রুত সেবা পেতে পারে, সে জন্য সরকারি অফিসগুলোতে কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না। প্রয়োজন হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন,
“কুষ্টিয়া শহরের এনএস রোড ও থানামোড় এলাকায় যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে আমরা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করব। ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সড়ক ব্যবস্থার উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দ্রুতই দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করা হবে।”
জেলা প্রশাসক আরও জানান, প্রশাসনের প্রতিটি পদক্ষেপই হবে জনগণের কল্যাণে এবং একটি আধুনিক ও সুশৃঙ্খল কুষ্টিয়া গড়ে তোলার লক্ষ্যে,
“আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুষ্টিয়াকে একটি উন্নত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জেলায় রূপান্তর করা সম্ভব। এ লক্ষ্যে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”
জেলা প্রশাসকের এই ঘোষণাগুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল। তারা মনে করছেন, ঘোষিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে কুষ্টিয়ার প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং নাগরিক সেবার মান উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net