November 27, 2026, 5:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর সীমান্ত/ভারতে পাচারের পথে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান/ দুই ইউনিটের জন্য ৯ চালানে এসেছে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি আদালতের নিষেধাজ্ঞায় আটকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেন নির্মাণ, ঝুঁকিতে প্রতিদিনের চলাচল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী

যশোর সীমান্ত/ভারতে পাচারের পথে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩

Oplus_16908288

দৈনিক কুষ্টিয়া অনলাইন /

যশোরে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুরে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব স্বর্ণ ও রুপা উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সাদা প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়িতে থাকা ব্যক্তিদের শরীরের বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার এবং ২৩ গ্রাম রুপা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, স্বর্ণের বারগুলো ঢাকার থেকে নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।
এ ঘটনায় মামলা দায়েরের পর জব্দ করা স্বর্ণ, রুপা ও প্রাইভেটকারসহ আটক তিনজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net