November 28, 2026, 6:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তিন মাসে খুলনা রেঞ্জে গ্রেফতার ৩২ হাজার ৭১১ জন, উদ্ধার ১৪৭ অস্ত্র যশোর সীমান্ত/ভারতে পাচারের পথে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান/ দুই ইউনিটের জন্য ৯ চালানে এসেছে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি আদালতের নিষেধাজ্ঞায় আটকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেন নির্মাণ, ঝুঁকিতে প্রতিদিনের চলাচল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

তিন মাসে খুলনা রেঞ্জে গ্রেফতার ৩২ হাজার ৭১১ জন, উদ্ধার ১৪৭ অস্ত্র

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, চোরাচালান ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গত তিন মাসে বিভিন্ন অভিযান চালিয়ে খুলনা রেঞ্জে ৩২ হাজার ৭১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ হাজার ৭৫১ জন পরোয়ানাভুক্ত আসামি। মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে ১১ হাজার ৮৮০, অক্টোবরে ১০ হাজার ৩২৪ এবং নভেম্বরের প্রথম ২৭ দিনে ১০ হাজার ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে ৩ হাজার ৫৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ধরনের অপরাধে সেপ্টেম্বরে ১ হাজার ৮৮, অক্টোবরে ১ হাজার ১১ এবং নভেম্বরের প্রথম ২৭ দিনে ১ হাজার ৪৩৫ জন গ্রেফতার হয়েছেন। আগের দুই মাসের তুলনায় নভেম্বরের প্রথম ২৭ দিনে এ শ্রেণিতে গ্রেফতারের সংখ্যা বেড়েছে।
তিন মাসে সন্ত্রাসবিরোধী আইনে ৫২টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়েছেন ৫৮৯ জন। মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে ২৯২, অক্টোবরে ১৪৫ এবং নভেম্বরে ১৫২ জন গ্রেফতার হয়েছেন।
মাদকবিরোধী অভিযানে এ সময়ে ১ হাজার ৪০৩টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৭৮৪ জন। অভিযানে প্রায় ৮১ হাজার পিস ইয়াবা, ২০৩ কেজি গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধারে সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ৪০টি মামলা হয়েছে। এসব মামলায় ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোট ১৪৭টি অস্ত্র। এর মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র রয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে সাতটি বিদেশি পিস্তল, তিনটি দেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, তিনটি বন্দুক, একটি পাইপগান ও ১৫টি ওয়ানশুটার গান। এছাড়া ১১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চোরাচালান ও অনলাইন জুয়ার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করেছে খুলনা রেঞ্জ পুলিশ। চোরাচালানসংক্রান্ত ৬৭টি মামলায় ২৯ জন এবং অনলাইন জুয়াসংক্রান্ত ৬৪টি মামলায় ১৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মোটরযান আইনে ৪ হাজার ৩৭৯টি মামলা করেছে পুলিশ। একই সময়ে ৫ হাজার ৮৭৯টি প্রসিকিউশন দেওয়া হয়েছে এবং জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ৩ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা। এছাড়া অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে চলাচলকারী ২ হাজার ৭৪৫টি যানবাহন আটক করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৯৬৬টি মোটরসাইকেল।
খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতাবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net