October 27, 2026, 6:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

কুষ্টিয়ায় এনজিও কিস্তি আদায়ে কঠোর না হবার নির্দেশনা জেলা প্রশাসনের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াতে কিস্তির টাকা আদায়ে এনজিওগুলোকে কঠোর মনোভাব পরিহার করতে নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথারিটি থেকে প্রাপ্ত একটি চিঠির আলোকে এ সংক্রান্ত পূর্বের একটি সার্কুলার নতুন করে জারি করা হয়েছে জেলা প্রশাসন থেকে।
ইস্যুুকৃত নোটিশে বলা হয়েছে এনজিও সমূহ ৩০ সেপ্টেম্বের পর্যন্ত কিস্তি আদায়ে কঠোর হতে পারবে না। তবে ক্ষুদ্রঋণ কার্যক্রম পূর্বাপর পরিচালনা করতে পারা যাবে। এনজিও কর্মীরা ঋণ আদায় করতে ফিল্ডেও যেতে পারবেন। তবে এক্ষেত্রে ঋণগ্রহীতা তার সামর্থ্য অনুযায়ী কিস্তির টাকা প্রদান করবেন। এখানে এটা এনজিওগুলোকে মেনে নিতে হবে। কোন রকম জোর জবরদস্তিতা করা যাবে না। ৩০ সেপ্টেম্বের পর্যন্ত এই নিদের্শনা প্রতিপালিত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশটির বিষয়ে অবগত রয়েছেন বলে জানান জেলার বেশ কয়েকজন এনজিও নিবার্হী। কুষ্টিয়ার বৃহত্তর এনজিও সেতুর নির্বাহী পরিচালক এম এ কাদের জানান তার এনজিও বিষয়টি পুরোপুরিভাবে মেনে চলছে।
“কোথাও কোন জোরাজুরি নেই। এটি ক্ষুদ্রঋণ পরিসেবা। যে পরিসেবাটি প্রদান করা হচ্ছে সরকারী অর্থেই,” বলেন এম এ কাদের।
তিনি জানান ক্ষুদ্রঋণ নিয়ে পরিশোধ করতে পারছেন না এমন অনেককেই তার প্রতিষ্ঠান থেকে অর্থ সহায়তার আওতায় আনা হয়েছে।
বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান জানান এনজিওগুলোও তো সরকারের থেকে অর্থ ঋণ নিয়েই সাধারন পর্যায়ে ঋণ দিচ্ছে। সুতরাং দেশের পরিস্থিতি তাদেরেকেও উপলব্ধি করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net