May 7, 2026, 9:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি বরাদ্দের ঘোষণা: এনডিটিভি রিপোর্ট ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ–ভারত সম্পর্ক/খিস্তিখেউর নয়, রাজনীতিতে চাই সংস্কৃতি ও সংযম দেয়ালে রিকশার ধাক্কা/মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক রূপান্তর: ইতিহাস, পরিচয় ও সমসাময়িক শক্তির দ্বন্দ্ব কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১ ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

কুষ্টিয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার -১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে প্রতিবন্ধী শিশু (১৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বুধবার (১ জুলাই) রাতে খোকসা থানায় মামলা হয়েছে এবং পুলিশ ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক প্রতিবেশী শুকুর প্রামানিককে (৩৮) গ্রেফতার করেছে।
মামলার এজাহারে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধী শিশুটি তার বাড়ির পাশে শুকুরের দোকানে চকলেট কিনতে গেলে শুকুর চকলেট দেওয়ার নাম করে তার নিজ বসত ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। প্রতিবন্ধী শিশুর মা শিশুটি কে খুজতে শুকুরের ঘরে প্রবেশ করলে তার ঘরের মধ্যে বিবস্ত্র অবস্থায় শিশুটিকে দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে প্রতিবন্ধী শিশুকে হত্যা করবে এই ভয় দেখিয়ে লম্পট শুকুর সারা দিন তাদেরকে বাড়িতে আটকে রাখে। বুধবার সকালে বাড়ি থেকে প্রতিবন্ধীর মা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার এর কাছে আসে। মেয়েতে ধর্ষণের কথা জানান তাকে।
উক্ত কর্মকর্তা তাৎক্ষণিক খোকসা থানা পুলিশের সাথে যোগাযোগ করে ধর্ষককে গ্রেপ্তার করে নিয়ে আসে। এ ব্যাপারে খোকসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে ধর্ষক শুকুরকে কে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net