September 11, 2026, 3:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

করোনা জয় করে কর্মস্থলে খোকসার নতুন ইউএনও মেজবাহ উদ্দীন

হুমায়ুন কবির/
জেলার খোকসার নবনিযুক্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দীন করোনা মুক্ত হয়ে কর্মস্থলে যোগদান করেছেন।
আজ বৃহস্পতিবার (০২ জুলাই ২০২০) তিনি তাঁর কর্মস্থল খোকসায় যোগদান করেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ১৩ জুন দুপুরে তিনি খোকসার ৩৩ তম নির্বাহি হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানে করেন। এর পর ১৪ জুন তিনি কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রশাসনিক নির্দেশনায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৫ জুন তাঁর করোনা পজিটিভ আসে। টানা ১৫ পর গত ৩০ জুন তিনি করোনা থেকে জয়লাভ করেন।
তিনি কর্মস্থলে পৌঁছুলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কুমারখালী উপজেলা নির্বাাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান। তিনি খোকসায় অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
এ ব্যাপারে মেজবাহউদ্দিন দৈনিক কুষ্টিয়াকে জানান সর্বশেষ টেস্টে তার রির্পোট নেগেটিভ এসেছে। তিনি সম্পুর্ন সুস্থ বলে জানান। তিনি সবার সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net