March 17, 2026, 2:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী

কোরবানি ঈদের আগেই বন্টিত হবে ভিজিএফ প্রকল্পে এক লাখ টন চাল

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
কোরবানি ঈদ উপলক্ষে সরকার ভিজিএফ (ভার্নারেবল গ্রুপ ফিডিং) প্রকল্পে এক লাখ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। ঈদের আগেই সারাদেশে দরিদ্রদের মাঝে বন্টিত হবে এই চাল।
মঙ্গলবার (৭ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার সিনিয়র সহকারী সচিব (ত্রাণ-১) মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ভিজিএফ বরাদ্দের বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে অবহিত করবেন। ভিজিএফ উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অনুসরণ করতে হবে—
আদমশুমারি ২০১১ এর জনসংখ্যা অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক বরাদ্দকৃত ভিজিএফ কার্ড সংখ্যা পূর্ণ বিভাজন করে তালিকা প্রস্তুত করতে হবে। দুস্থ, অতি দরিদ্র ব্যক্তির পরিবারকে সহায়তা দেওয়া হবে। তবে সম্প্রতি বন্যাকবলিত এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের অগ্রাধিকার দিতে হবে।
নিম্নলিখিত শর্ত পূরণ করা ব্যক্তি-পরিবার দুস্থ ও অতিদরিদ্র বলে গণ্য হবেন—

যে পরিবারের মালিকানায় কোনও জমি নেই বা ভিটেবাড়ি ছাড়া কোনও জমি নেই, যে পরিবার দিন মজুরের ওপর নির্ভরশীল, যে পরিবার নারী শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল, যে পরিবারের উপার্জনক্ষম পূর্ণবয়স্ক কোনও পুরুষ সদস্য নেই, যে পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়, যে পরিবারে উপার্জনশীল কোনও ব্যক্তি নেই, যে পরিবারের প্রধান স্বামী পরিত্যক্তা বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্ত নারী রয়েছেন, যে পরিবারের প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা, যে পরিবারের প্রধান অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী, যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য, অর্থসংকটে পড়েছে এবং যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দুই বেলা খাবার পায় না।
চিঠিতে আরও বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশে ৬৪ জেলার ৪৯২ উপজেলা এবং ৩২৮ পৌরসভার অতি দরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের জন্য পরিবার প্রতি ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্য সহায়তার লক্ষ্যে উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৮৭ হাজার ৭৯২ দশমিক ০৩০ মেট্রিক টন এবং পৌরসভার জন্য ১২ লাখ ২৭ হাজার ৬৬৬টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১২ হাজার ২৭৬ দশমিক ৬৬০ মেট্রিক টন— সর্বমোট এক লাখ ছয় হাজার ৮৬৯টি কার্ডের বিপরীতে এক লাখ ৬৮ হাজার ৬৯ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। এসব চাল আগামী ২৮ জুলাইয়ের মধ্যে উত্তোলন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net