September 11, 2026, 3:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

খুলনা বিভাগের ১০ জেলায় ৬২৬৯ কোভিড রোগী শনাক্ত, মৃত্যু ১১৪

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খুলনা বিভাগের ১০ জেলায় মোট করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা হলো ৬ হাজার ২৬৯। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ১১৪।
বিভাগের যত রোগী তার ৪৪ শতাংশই খুলনা জেলার। এর পরেই রয়েছে কুষ্টিয়ার অবস্থান।
এদিকে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন ২৬১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত রোগীদের মধ্যে খুলনা জেলায় ৭১, বাগেরহাটে ৩৪, চুয়াডাঙ্গায় ৭, যশোরে ২৯, ঝিনাইদহে ৩৩, কুষ্টিয়ায় ৩৬, মাগুরায় ৬, মেহেরপুরে ২, নড়াইলে ২০ ও সাতক্ষীরায় ২৪ জন রয়েছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ ৯ জুলাই দুপুরে এ তথ্য জানান।
বিভাগে আক্রান্ত ৬ হাজার ২৬৯ জনের মধ্যে ২ হাজার ৭৫১ জনই খুলনার। বাগেরহাটে ২৬৭, চুয়াডাঙ্গায় ২৭৬, যশোরে ৮৩৪, ঝিনাইদহে ৩৬৬, কুষ্টিয়ায় ৮৫০, মাগুরায় ১৮২, মেহেরপুরের ৯৭, নড়াইলে ৩৪৩ ও সাতক্ষীরায় ৩০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৪৩ জন মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ১৯, যশোরে ১৪, নড়াইল ও মাগুরায় ৭ জন করে, মেহেরপুর ও ঝিনাইদহে ৬ জন করে, সাতক্ষীরা ৫, বাগেরহাটে ৪ এবং চুয়াডাঙ্গায় ৩ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বিভাগে নতুন ১০৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন মোট ২ হাজার ২৩০ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৩৬ শতাংশ। তাঁদের মধ্যে বাগেরহাটে ১৬০, চুয়াডাঙ্গায় ১৭৫, যশোরে ৩৭২, ঝিনাইদহে ১২১, খুলনায় ৬৭৭, কুষ্টিয়ায় ৪২১, মাগুরায় ৬৮, মেহেরপুরের ৪৬, নড়াইলে ১১৭ ও সাতক্ষীরায় ৭৩ জন।
বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম কোভিড-১৯-এ আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ১৯ মার্চ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net