August 27, 2026, 3:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

করোনায় মৃত ডাক্তার রুমীর স্ত্রী-সন্তানও আক্রান্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এসএম নুর উদ্দিন আবু আল বাকী রুমির স্ত্রী-সন্তানেরও কারনো শনাক্ত হয়েছে। সোমবার রাতে রুমির স্ত্রী মুসলিমা সোহেলি সেতু (৪২) ও ছেলে রাফসান রায়হানের (১৪) করোনা পজিটিভ রিপোর্ট আসে।
মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। রুমি মারা যান ১৭ জুলাই।
রেজওয়ান আহম্মেদ বলেন, চিকিৎসক রুম মারা যাওয়ার পরদিন তার স্ত্রী-সন্তানসহ পরিবারের আটজনের নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে সেগুলোর রিপোর্ট আসে। রাতে স্বাস্থ্য বিভাগের টিম পাঠানো হয়েছে এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
গত ৪ জুলাই চিকিৎসক রুমি করোনায় আক্রান্ত হন। পরদিন তাকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে ৮ জুলাই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। ১৩ দিনের মাথায় ১৭ জুলাই ভোরে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net