May 31, 2026, 1:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা

ভারতে পাচারকালে কুষ্টিয়ায় ৩৫০ কেজি ইলিশ উদ্ধার, দুস্থদের মাঝে বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি কুষ্টিয়া-৪৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক আবু বিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আরফান আলীর নেতৃত্বে আতারপাড়া চরে অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ৩৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিজিবি সদস্যরা।
তবে বিভিন্ন সুত্র বলছে এ মাছ ভারতে পাচার করার চেষ্টা চলছিল।
মাছগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সীমান্ত এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net