April 21, 2026, 2:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

কুষ্টিয়ায় ও এমএস’র চাউল যাবে বাড়ি বাড়ি

ওএমএস’র চাউল যাবে বাড়ি বাড়ি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ায় ওএমএস’র চাউল কিনতে আর লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। এ চাউল যাবে বাড়ি বাড়ি। মঙ্গলবার জেলা প্রশাসনের ইমার্জেন্সি করোনা রেসপন্স কমিটির মিটিং এ সিদ্ধান্ত হয়। বিদ্যমান পরিস্থিতিতে একাধিক মানুষের একত্র হওয়া ঠেকাতে এই পদ্ধতি গ্রহন করা হয়।

জেলা প্রশাসক আসলাম হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগ এর সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, প্যানেল মেয়র মতিউর রহমান মজনু, সম্মিলিত সামাজিক জোট এর চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান সহ কুষ্টিয়া পৌরসভার ২১ টি ওয়ার্ড এর কমিশনার ও ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি-সাধারন সম্পাদক বৃন্দ। এছাড়াও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর কো-চেয়ারম্যান শামীম রানা ও সম্মিলিত সামাজিক জোট এর সমন্বয়ক মুহাইমিনুর রহমান পলল এর নেতৃত্বে আমাদের শতাধিক স্বেচ্ছোসেবক।

বক্তারা বলেন এটি একটি অনন্য পদ্ধতি। যাদ কার্যকর করা এটি হবে একটি উদাহরণ। সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সরকার নির্দ্ধারিত ১০ টাকা কেজির চাল বাছাইকৃত তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি পৌছে দেওয়া হবে। এছাড়াও সভায় ডিসি ও এসপি হুশিয়ারী দিয়ে বলেন ত্রাণ বিতরণে কেউ বাধা দিলে, বিশৃঙ্খলা করলে বা দূর্ণীতি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জেলা প্রশাসনের মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসনের সাথে কুষ্টিয়া বিভিন্ন স্থানে ১০ টাকার চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net