November 27, 2026, 3:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে কুষ্টিয়ায় প্রবেশের মুখ বন্ধ

নিজস্ব প্রতিনিধি: সকলের জীবন বাঁচাতে পুলিশের অক্লান্ত প্রচেষ্টা, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের এক অংশে বাঁশ দিয়ে ব্যারিকেড কুষ্টিয়া প্রবেশের মুখ বন্ধ করে দিয়েছে কুষ্টিয়া পুলিশ । মঙ্গলবার দুপুরে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয় যাতে কোন লোক কুষ্টিয়ায় প্রবেশ করতে না পারে ।

মরণঘাতি এ করোনাভাইরাস মোকাবেলায়, কুষ্টিয়ার পুলিশ সুপারের নির্দেশনায় খোকসা থানা অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান, সকলের প্রাণ রক্ষার্থে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুষ্টিয়া রাজবাড়ী সীমান্ত বাসের বেরিকেড দিয়ে কুষ্টিয়া জেলার প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে।

ওসি মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনা আমরা এই কঠোর ভূমিকা পালন করছি। কোন পরিবহন তাদের বিশেষ প্রয়োজনে বের হতে পারবে। কিন্তু কুষ্টিয়া জেলাতে ঢুকতে দেওয়া যাবে না। এবং তিনি আরও বলেন আমাদের খোকসা উপজেলায় এখনো কোনো করোণা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। অতএব আমাদের সকলকে সর্তকতা অবলম্বন ও সরকারি নিয়ম কানুন মেনে চলতে হবে।
অন্যদিকে চুয়াডাঙ্গা থেকে যাতে কোন লোক কুষ্টিয়ায় প্রবেশ করতে না পারে সে জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net