February 14, 2026, 9:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

ঢাবির ভর্তি পরীক্ষা নেয়া হবে বিভাগীয় শহরেও, নম্বর বণ্টনে পরিবর্তন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পরীক্ষা দেয়ার ব্যবস্থা রেখে ঢাকা বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (নভেম্বর ২৩) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, সারাদেশের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুরক্ষার কথা চিন্তা করে ৮টি বিভাগীয় শহর তথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহে ভর্তি পরীক্ষা নেয়া হবে। যে বিভাগের শিক্ষার্থী সে বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ এবং ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী) এবং ৪০ নম্বরের লিখিত ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি ভর্তি কমিটি। মোট ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।
এছাড়াও ২০২১-২২ শিক্ষাবর্ষে তথা আগামী বছরের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চ ইউনিট আগের মতোই বহালের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর বাইরে ঘ ইউনিটের বিষয়টি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়া, সভায় সিট কমানোর বিষয়ে কথা উঠলেও তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net