May 7, 2026, 10:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি বরাদ্দের ঘোষণা: এনডিটিভি রিপোর্ট ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ–ভারত সম্পর্ক/খিস্তিখেউর নয়, রাজনীতিতে চাই সংস্কৃতি ও সংযম দেয়ালে রিকশার ধাক্কা/মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক রূপান্তর: ইতিহাস, পরিচয় ও সমসাময়িক শক্তির দ্বন্দ্ব কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১ ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

কুষ্টিয়ায় নিজ ঘরে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা, সৎ মামা আটক

অর্পিতা দাস বৃষ্টি, বামে আটক প্রদীপ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামে আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টার দিকে। হত্যার পরপরই পুলিশ অভিযুক্ত খুনি প্রদীপ কুমারকে গ্রেপ্তার করে। প্রদীপ নিহতের সৎ মামা। নিহতের নাম পুস্পিতা দাস পূজা (১৫)। সে কালীচরণ দাশের মেয়ে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, স্থানীয় শোমসপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পূজা তার ঘরে পড়াশুনা করছিল তখন তার প্রদীপ ঘরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে দেয়। পূজার চিৎকার শুনে, তার মা রেখা রানী রান্নাঘর থেকে ঘরে এসে রক্তার্ক্ত পুজাকে দেখতে পান। কিছু পরেই ঘটনাস্থলে পূজা মারা যায়।
পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে প্রদীপকে ধরে ফেলেন। ৫ টার দিকে একটি পুলিশ দল ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

ওসি জানান, বিকেল সাড়ে ৫ টা নাগাদ এই প্রতিবেদন লেখার সময় প্রদীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ওসি জানিয়েছেন, হত্যার উদ্দেশ্য এখনও উদ্ধার করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net