August 30, 2026, 2:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না

দৌলতপুরে কবর থেকে লাশের মাথা ও হাত কর্তন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/

কুষ্টিয়ার দৌলতপুরে কবর থেকে লাশের মাথা ও হাত কেটে নিয়েছে কে বা কারা। উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার মির্জা আলম চেনু বিশ্বাসের কবর খুড়ে কে বা কারা তার লাশের মাথা ও ডান হাত কেটে নিয়ে যায়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এলাকাবাসী প্রয়াত চেনু বিশ্বাসের কবর খোড়া ও কবরের উপরে খাপাচি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এমন দৃশ্য দেখে হতবাক হোন।
পরে কবরটি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিকভাবে জানা না গেলেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানিয়েছেন। এ ঘটনায় প্রয়াত চেনু বিশ্বাসের ছোট ছেলে জীবন বিশ্বাস থানায় অভিযোগ দিয়েছে।
এদিকে কবর থেকে লাশের মাথা ও হাত কেটে নেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনাতা তা দেখার জন্য উপজেলার পার্শ্ববর্তী মানিকদিয়াড় কবরস্থানে ভিড় করে। অসুস্থতার কারনে গত ৪ ফেব্রুয়ারী সকালে মির্জা আলম চেনু বিশ্বাসের মৃত্যু হয়। পরে তাকে ওই কবরস্থানে দাফন করা হলে বুধবার রাতের আধাঁরে দৃবৃর্ত্তরা এমন কান্ড ঘটিয়েছে বলে এলাবাসীর ধারণা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net