September 11, 2026, 6:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

এখনো করোনা মুক্ত দেশের ৪ জেলা

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ব//*/

প্রতিদিনই বাড়ছে করোনার বিস্তৃতি। আক্রান্ত হচ্ছে মানুষ নতুন নতুন স্থান। এর মাঝেও এখনও দেশে চারটি জেলায় প্রাণঘাতী এই ভাইরাস পৌঁছায়নি বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে।

করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার অনলাইন বুলেটিনে শনিবার সবশেষ তথ্য তুলে ধরার সময় অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনায় আক্রান্ত হয়েছে আরও দুটি জেলা। জেলা দুটি বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোর।

আর এখন পর্যন্ত করোনার ভয়াল থাবা পৌঁছায়নি চারটি জেলায়; পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি এবং খুলনা বিভাগের ঝিনাইদহ ও সাতক্ষীরায়।

ব্রিফিংয়ে জানানো হয়, দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জন। নতুন ৩০৯ জন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪,৯৯৮ জন।

আক্রান্তের দিক থেকে শীর্ষ চার জেলা ঢাকা ও এর পাশ্ববর্তী অঞ্চল। এর মধ্যে সবার ওপরে ঢাকা। দ্বিতীয়স্থানে আছে নারায়ণগঞ্জ। তৃতীয় ও চতুর্থস্থানে যথাক্রমে কিশোরগঞ্জ ও নরসিংদী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net