July 22, 2026, 11:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

সীমান্তের ওপার থেকে উদ্ধার হওয়া বাংলাদেশী নারীর লাশ ৪ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ড থেকে রাশিদা খাতুন (৪০) নামে বাংলাদেশী নারীর লাশ উদ্ধার হওয়ার ৪দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল মঙ্গলবার বিকাল ৩.১৫টার দিকে ১৫১/১৪ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারতের চরমেঘনা সীমান্তে বিজিবি’র নিকট লাশ হস্তান্তর করে বিএসএফ।

এসময় বিজিবি’র পৰে উপস্থিত ছিলেন, ৪৭বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আমাজাদ হোসেন ও দৌলতপুর থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়া এবং বিএসএফ’র পৰে উপস্থিত ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চরমেঘনা বিএনএফ ক্যাম্পের অধিনায়ক এসি বিমল কুমার, করিমপুর থানার সার্কেল ইন্সপেক্টর ওমর ফারধক ও ইন্সপেক্টর (ওসি) পিন্টু সরকার।

পরে নিহত রাশিদা খাতুনের লাশ বাংলাদেশে নেওয়ার তার পরিবারের নিকট হস্তান্তর করে বিজিবি। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুরের বিলগাথুয়া-জয়পুর সীমান্তের ১৫১/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খন্ডের কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকার ধানখোলার পাশে নিহত বাংলাদেশী নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এলাকার ধানখোলার পাশে নিহত বাংলাদেশী নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভারতের হোগলবাড়িয়া থানা পুলিশকে খবর দেয়।

 

খবর পেয়ে হোগলবাড়িয়া থানা পুলিশ বাংলাদেশী নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কৃষ্ণনগর জেলা সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত নারীর লাশ ফেরত চেয়ে বিএসএফ’র নিকট পত্র প্রেরণ করে বিজিবি। ঘটনার ৪দিন পর মঙ্গলবার বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে রাশিদা খাতুনের লাশ ফেরত দেয় বিএসএফ।

স্বামী পরিত্যক্তা নিহত ওই নারী দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গুড়ারপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে এবং সে মৃগি রোগে আক্রান্ত ছিল। তবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে বা কিভাবে মারা গেছে তা জানা যায়নি।

গত শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাশিদা খাতুন আর বাড়ি ফিরেনি বলে পরিবার সূত্র জানিয়েছে। পরে গুড়ারপাড়া কবরস্থানে চার দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net