September 10, 2026, 6:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

কুষ্টিয়ায় আরো ২ মৃত্যু, আক্রান্তের হার বেড়ে ৩১ দশমিক ৪৮ শতাংশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই কোভিড-১৯ পজিটিভ ছিলেন।
শনিবার মধ্যরাতে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃত ২ জনের বাড়ি কুষ্টিয়া শহরে।’
কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ৭৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৮ শতাংশ। এর আগের ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ০১ শতাংশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানিয়েছেন, শনিবার মধ্যরাত পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৭১ জন করোনা রোগী ভর্তি আছেন। আগের ২৪ ঘন্টায় ছিলেন ৬২ জন। এই সময় পর্যন্ত হোম আইসোলেশনে আছেন ৫৬২ জন। আগের ২৪৫ ঘন্টায় ছিলেন ৫১৯ জন।
মধ্যরাত পর্যন্ত জেলায় মোট শনাক্ত রয়েছেন ৬৩৩ জন। জেলায় এ পর্যন্ত মোট ১২৯ জন মারা গেছেন। এর মধ্যে গত ১ থেকে ১২ জুন মধ্যরাত পর্যন্ত মারা গেছেন ১৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net