April 23, 2026, 8:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ডিএসভি এয়ার এ্যান্ড সী এবং দৌলতপুর ভাটা মালিক সমিতি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়  দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি অক্সিজেন সিলিন্ডার,  অস্কিমিটার  ও ষ্ট্যান্ড তুলে দেন ইন্টারন্যাশন্যাল ডেনিশ ফেট ফোরওয়াডিং কোম্পানীর (ডিএসভি এয়ার এ্যান্ড সী) পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মো. মোফাজ্জেল হক। এসময়  উপস্থিত   ছিলেন, উপজেলা   স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন ও আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনসহ সংশ্লিষ্টগণ।
এরপর দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর ইটভাটা মালিক সমিতি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য একমাসের প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার রিফিলের দায়িত্ব নেন এবং অক্সিজেন রিফিল সিলিন্ডার সরবরাহ করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, দৌলতপুর ইটভাটা মালিক সমিতির পক্ষে মো. রমজান আলী, জহুরুল আলম, ড. মোফাজ্জেল হক, আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, মোস্তাক আহমেদ, ইয়াছিন আলী ও আব্দুস সালাম  উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে দৌলতপুর ইটভাটা মালিক সমিতি দৌলতপুরে উপজেলা    স্বাস্থ্য  কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য রিফিল অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net