July 26, 2026, 4:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

কুষ্টিয়ার মিরপুরে চাপায় মোটরসাইকেল আরোহী ব্র‍্যাক কর্মি নিহত

মিরপুরে চাপায় মোটরসাইকেল আরোহী ব্র‍্যাক কর্মি নিহত

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় হান্নান সরকার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মানবেন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল হান্নান সরকার সিরাজগঞ্জ জেলার রায়পুর এলাকার মৃক সোলাইমান সরকারের ছেলে। তিনি ব্র্যাক এনজিওতে কর্মরত ছিলেন।

 

 

এসআই মানবেন্দ্র বিশ্বাস জানায়, সকালে মোটরসাইকেলে ভেড়ামারা ব্র্যাক অফিসে যাওয়ার পথে নয়মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হান্নান নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net