March 17, 2026, 11:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব

পিঠা উৎসব বাঙালি জাতির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য-ডিসি মোঃ আসলাম হোসেন

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কুল চত্বরে পিঠা উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন এবং উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়া শিক্ষা ও সাংস্কৃতিকবান্ধব জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ আসলাম হোসেন।

পিঠা উৎসবের উদ্বোধনকালে ডিসি মোঃ আসলাম হোসেন বলেন, পিঠা উৎসব বাঙালি জাতির আবহমান বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যের সঙ্গে শিশু-কিশোরসহ নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন পিঠা উৎসব সবাইকে আনন্দিত করে। সভাপতিত্ব করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসকের সহধর্মিণী মোসাঃ জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, এনডিসি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনুর আক্তার, সহকারী কমিশনার ভূমি অধিগ্রহণ শাখা কানিজ ফাতেমা লিজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, খাদিজা পারভিন, মুনিরা সুলতানাসহ সকল নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা। সভা পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার। পিঠা উৎসবে ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ও অভিভাবকরাও নিজ নিজ ব্যানারে অংশগ্রহন করে। এতে প্রথম হয় ৬ষ্ঠ শ্রেণি যেখানে ৮০ রকম পিঠা প্রদর্শিত হয়, ২য় স্থান ১০ম শ্রেণি যেখানে ৬০ রকম পিঠা ও ৩য় স্থান ৮ম শ্রেণি যেখানে ৬০ রকম পিঠা প্রদর্শিত হয়। বিজয়ীদের হাতে প্রাইজ মানি তুলে দেন সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও অধ্যক্ষ মোসাঃ জাকিয়া সুলতানা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net