August 8, 2026, 9:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি

খোকসায় বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/

জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক একদিনের সেমিনার রবিবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইদ্রিস আলী, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলায় কর্মরত স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মী গান সহ বিভিন্ন দপ্তরের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণ।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় অর্থায়নে ও তত্বাবধায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে একদিনের সেমিনারে কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন তুলে ধরেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জব প্লেসমেট অফিসার মোঃ তরিকুল ইসলাম তুহিন ও চিফ ইন্সপেক্টর কল্লোল কুমার সরকার প্রমুখও।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net