February 28, 2026, 5:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

করোনা সংক্রমন সন্দেহে কুষ্টিয়ায় ৭মাসের শিশু আইসোলেশনে, লকডাউনে সেই বাড়িটি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এক শিশুকে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৭ মাস বয়সী ওই শিশুকে হাসপাতালে নেওয়া হয় ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সাংবাদিকদের বলেন, ২৩ মার্চ শিশুটিকে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। ওই সময় তার জ্বর, ঠান্ডা, কাশি ছিল। ওই দিনই পরিবারের সদস্যরা জানান, তাঁদের কেউ বিদেশে থেকে আসেননি বা প্রবাসী কারও সংস্পর্শে কেউ যাননি। ওই শিশুটিকে শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থা বৃহস্পতিবার অবনতির দিকে যায়। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। সকালে চিকিৎসকেরা ওই পরিবারের সদস্যদের আরও জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় ওই পরিবারের এক আত্মীয় জানান, শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে ছিলেন। এ তথ্য জানার পর শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়। তবে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কালিশংকরপুরে অবস্থিত ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net