October 11, 2026, 5:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

কুষ্টিয়ায় শ্বাসকষ্ট সর্দি জ্বর জনিত কারনে একজনের মৃত্যু, ১০টি বাড়ী লক ডাউন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় শ্বাসকষ্ট সর্দি জ্বর গলাব্যথা জনিত কারনে ৪০ বছর বয়সী এক ইজিবাই চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোসাঃ নূরুন-নাহার বেগম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনায় নিহত ব্যক্তির শহরের চৌড়হাস্থ ভাড়া বাড়ীর দু’পাশের ৫টি করে ১০টি বাড়ী লক ডাউন করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোসাঃ নূরুন-নাহার বেগম জানান, নিহত ব্যক্তি গত তিন দিন ধরে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় তাঁর। শহরের চৌড়হাস এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। করানোভাইরাস আক্রান্ত কিনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হবে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়ম মেনে লাশ দাফন করা হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোনে জানিয়েছেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়ম মেনে মৃত ব্যক্তি লাশ দাফন করা হবে। তাঁর শহরের চৌড়হাস্থ ভাড়া বাড়ীর দু’পাশের ৫টি করে ১০টি বাড়ী লক ডাউন করা হয়েছে। ঢাকা থেকে রিপোর্ট আসা পর্যন্ত এ ব্যবস্থা চলবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net