April 19, 2026, 2:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ

প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক প্রদক্ষেপ নিয়েছেন বলেই আমরা এই বিপর্যয়ের বাইরে আছি : কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশে মহামারী না আসলেও আমরা শংকিত আছি। প্রধানমন্ত্রী নির্দেশনায় জাতিকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। হানিফ বলেন, অন্য দেশগুলোতে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ৫০ হাজার মানুষ মারা গেছে। তবে বর্তমানে বাংলাদেশ অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় আছে। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক প্রদক্ষেপ নিয়েছেন বলেই আমরা এই বিপর্যয়ের বাইরে আছি।

তিনি বলেন কুষ্টিয়া হাসপাতালে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, রাজবাড়ীসহ চার পাঁচ জেলার সাধারণ জনগণ চিকিৎসা নিয়ে থাকেন। তাই চিকিৎসকরা মনে করছেন এখানে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা হলে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাবে, বিষয়টি দেখা হবে।

শুক্রবার সকাল ১১ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ’বর্তমান করোনা পরিস্থিতি’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান, সিভিল সার্জন ও মেডিকেল কলেজের অধ্যক্ষসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net