November 27, 2026, 3:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২

ফলো আপ: কুষ্টিয়ায় দুই ভাই হত্যাকান্ডে গ্রেফতার ৩

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে দুই ভাই হত্যাকান্ডে ৩ আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার তাদেরকে গ্রেফতার করা হয়। এরা ঐ তথ্যকান্ডের অভিযুক্ত আসামী।

গ্রেফতারকৃতরা হলো নাফিজ উদ্দিন শেখ (২৭), পিতা মুক্তার শেখ, আমিরুল ইসলাম (৪৮), পিতা মৃত সজেদ আলী মন্ডল, বজলু মন্ডল (৫০), পিতা মৃত ইসমাইল মন্ডল।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান গোপন সংবাদের ভিত্তিতে একটি পুলিশ দল কুষ্টিয়া শহরের কয়েকটি জায়গায় অভিযান চালায়। পরে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজারের পাশে শিশু পার্ক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

উল্লেখ্য, পাহাড়পুর গ্রামে গত ৩১ মার্চ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আপন দুই ভাই নিহত হয় পাহাড়পুর গ্রামের চাঁদ আলীর ছেলে মেহের আলী (৬০) ও বকুল (৫০)। পাহাড়পুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইউসুফের ছেলে রাজুর সাথে প্রতিপক্ষ গ্রুপের সাথে মারামারি হয়। পরদিন সকালে বাঁধবাজার পুলিশ ক্যাম্পে এসআই গৌতম দুই গ্রুপের লোকজনকে ডেকে এই ঘটনার সালিশী বৈঠক করেন। সালিশী বৈঠকে ভুট্টো-মিলি-মুন্তা গ্রুপের লোকজনকে চড় থাপ্পড় মারা হয়। এই অপমান সহ্য করতে না পেরে তারা সন্ধ্যায় খুনের ঘটনা ঘটায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পাহাড়পুর সাদ ব্যাপারী গ্রুপের সাদের আপন দুই ভাই মেহেদ আলী (৬০) ও বকুল (৫০) কমলাপুর বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে পাহাড়পুর মন্টুর বাড়ি থেকে ভুট্টো-মিলি-মুন্তা গ্রুপের প্রায় অর্ধ শতাধিক লোক দেশীয় অস্ত্র হাসুয়া, বেকি, তরোয়ার, রড, লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এই হত্যাকান্ডে নেতৃত্ব পাহাড়পুর গ্রামের ভুট্টো, তুহিন, মুন্তা, গেদু, খোরশেদ, মিলন, টুটুল, খোকন, তরুণ, শাজাহান ও নুরপুর গ্রামের মিলনসহ প্রায় অর্ধ শতাধিক লোকজন।

পরে রক্তাত্ত অবস্থায় মেহেদ আলী ও বকুলকে এলাকাবাসী উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। এর আগে ভুট্টো-মিলি মুন্তুা গ্রুপ বাঁধ বাজারে ফিরোজ ওরফে কটা মেম্বারের অফিসে হামলা চালাতে গেলে স্থানীয় জনতা ও পুলিশের বাঁধায় ব্যর্থ হয়ে ফেরার পথে এই হত্যাকান্ডের ঘটনা ঘটায়। এ ঘটনায় একটি মামলা হয়। উক্ত গ্রামে এখন উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net