March 14, 2026, 7:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

রান্না করা, ম্যুভি দেখা আর বই পড়ার মধ্য দিয়ে সময় কাটছে চিত্রনায়িকা কানিজ লিয়ার

বিনোদন প্রতিবেদক: মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৯ ও জয়নগরের জমিদার ছবির নায়িকা কানিজ লিয়া বলেন, ‘আমি খুব কমই ইন্টারনেট ব্যবহার করি।ইন্টারনেট ব্যবহার করতে গেলেই শুধু দুঃসংবাদ পাই। তাতে মানসিকভাবে খুব যন্ত্রণা বাড়ে। শুনতেও ভালো লাগে না।’ তিনি গত ১৮ মার্চ থেকেই বাসায় আছেন। ১৯ এপ্রিল রোববার বাসায় থাকার এক মাস পূর্ণ হয়েছে তার। কর্মজীবি এই অভিনেত্রীর সময় কিভাবে কাটছে জানতে চাওয়া হলে তিনি প্রায় এক নিঃশ্বাসে বলতে থাকেন – রান্না করা, ম্যুভি দেখা, বই পড়ার মধ্য দিয়ে সময় কেটে যায়। বিকেলের দিকে তিনি আগেই থেকেই ব্যায়াম করেন। সেটাতো আছেই।

প্রাসঙ্গিক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার প্রিয় লেখকদের মধ্যে রয়েছেন হুমায়ূন আহমেদ ও সমরেশ মজুমদার। তিনি জানান, ছুটি শুরু হওয়ার পরে তিনি ঘরের বারান্দায় একটি বাগান করেছেন। সেই বাগানটি পরিচর্যা করতেও তার একটা উল্লেখযোগ্য সময় চলে যায়।

জিরো ডিগ্রি ইভেন্ট ম্যানেজমেন্টের ব্রান্ড অ্যাম্বেসেডর কানিজ লিয়া বলেন, ছুটি শুরু হওয়ার আগে এটিএন বাংলার পাঁচ পর্বের একটি ধারাবাহিকের কাজ করেছেন। তবে শুধু একদিনের কাজ বাকি আছে। এছাড়া তিনি প্রবর্তন ফাউন্ডেশনের সঙ্গেও জড়িত আছেন। এই ফাউন্ডেশনটি ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে। করোনা শুরু হওয়ার পর থেকে ১০ হাজার শিশুর দুই বেলার খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এ নিয়েও তাকে কিছুটা সময় ব্যস্ত থাকতে হয়।

তিনি বলেন, ‘এই ব্যস্তায়ও আমার কিছুটা সময় কেটে যায়।’ প্রাসঙ্গিকভাবে তিনি পরিবারের নিরাপত্তার স্বার্থে হলেও সকলকে বাসায় থাকার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net