October 11, 2026, 7:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

ফোন পেয়ে ঘরে খাদ্য পৌঁছে দিলেন খোকসা ওসি

হুমায়ুন কবির/
“গতকাল থেকে খাবার ফুরিয়ে গেছে। ঘরে খাবার নেই, ছেলেমেয়েরা অনাহারে। মুড়ি খেয়ে রোজা রেখেছি, দয়া করুন।” ফোন কলটি এভাবেই আসে। অপরিচিত নাম্বার। ফোনটি আসে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলমের সরকারি ফোনে।
ঘটনাটি ঘটে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে। কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের আব্দুল করিম বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী মন্টু ফোনটি করে। তিনি পেশায় একজন মোটর শ্রমিক। দীর্ঘ একমাস গাড়ি চালাতে পারেন না। অর্থ-খাদ্য যেটুকু ছির শেষ এ ক’দিনে। ঘরে তিন সন্তান।
দেরি করেননি ভারপ্রাপ্ত কর্মকর্তা। ২০ মিনিটের মধ্যেই এসআই আরিফুল ইসলামের মাধ্যমে ঐ মোটর শ্রমিকের বাড়িতে খাদ্যসহায়তা পৌঁছে দেয়া হয়।
অভুক্ত মটর শ্রমিক এভাবে খাদ্য পেয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি এ প্রতিবেদককে বলেন এখানে ওখানে এরকম ঘটনা ঘটছে তিনি শুনেছেন। প্রথমটাই তার একদিকে যেমন খারাপ লাগছিল ফোন করতে অন্যদিকে পুলিশকে ফোন করতে ভয়ও করছিল।

খোকসা থানায় যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক মানুষের ঘরে সাহায্য এভাবেই পৌঁছে দিয়েছেন। বিশেষ করে যারা চাইতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net