September 11, 2026, 4:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

কুষ্টিয়ায় আরো ৯ জন আক্রান্ত, মোট দাঁড়ালো ৭৪

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনায় আরো ৯ জন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ০২ জুন ১৮৭ টি স্যাম্পলের টেস্ট হয়।
এর মধ্যে কুষ্টিয়ার ছিল ১২১, চুয়াডাঙ্গার ৩৭ ও মেহেরপুর ২৯।
এর মধ্যে কুষ্টিয়ায় ৯ জনের পজিটিভ পাওয়া যায়।
যার মধ্যে সদর উপজেলায় ২ জন, কুমারখালী উপজেলায় ২ জন, ভেড়ামারা উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ২ জন ও খোকসা উপজেলায় ১ জন।
এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ২ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
মেহেরপুর জেলায় কোন করোনা রোগী সনাক্ত হয়নি অর্থাৎ বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
এদিজে জেলা প্রশাসন থেকে করোনা সর্তক অব্যাহত আছে।
কুষ্টিয়া জেলা প্রশানক আসলাম হোসেন রাতে দৈনিক কুষ্টিয়াকে বলেন মানুষের প্রয়োজনে ঘরের বাইরে আসতেই হবে। তবে তা যেন হয় সবোর্চ্চ সর্তকতায়।
তিনি সবাইকে করোনা প্রতিরোধের সকল নিয়ম কানুনগুলো মেনে সকল কাজকর্ম পরিচালনার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net