August 24, 2026, 1:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

কুষ্টিয়ায় চার দিন বিদ্যুৎ সরবরাহে নিরবিচ্ছিন্নতা থাকবে না

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার বটতৈল গ্রিডে ১৩২ কেভি লাইনের উন্নয়ন এবং পিজিসিবি কন্ডাক্টর পরিবর্তন করে সক্ষমতা বৃদ্ধির কাজের জন্য শুক্রবার থেকে চার দিন বিদ্যুৎ সরবরাহে নিরবিচ্ছিন্নতা থাকবে না। জেলা বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টা করে চার দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ (ওজোপাডিকো)। এ জন্য ১৯, ২০, ২৬ ও ২৭ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া জেলাসহ যেসব অঞ্চলের বিতরণ লাইনের সংযোগ রয়েছে এই গ্রিডে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কুষ্টিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জরুরী সেবাসমুহে বিদ্যুৎ সরবরাহ থাকবে বলে তিনি জানান।
এর আগে ঘূর্ণিঝড় আম্পানের কারনে অগ্নিকান্ডের শিকার হয় কুষ্টিয়ায় ১৩২ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র। ফলে বিপর্যয় নেমে আসে জেলার পুরো বিদ্যুৎ পরিসেবাতে। দুদিন টানা অন্ধকারে ডুবে থাকে জেলা, জেলা শহর। জীবন যাত্রায় নেমে আসে স্থবিরতা।
এদিকে পরিস্থিতির দ্রæত উন্নয়নে হস্তক্ষেপ করেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। তার প্রচেষ্টায় ঢাকা থেকে একটি মাস্টার ট্রান্সফরমার আনা হয়। মেরামত শেষে তিনদিনের মাথায় স্বাভাবিক হয় পরিস্থিতি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net