September 11, 2026, 4:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাজবাড়ী/
রাজবাড়ীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এক ব্যবসায়ীকে। নিহতের নাম শহিদ শেখ (৫৫)। তিনি শহিদ সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে।
ঘটনা ঘটেছে শুক্রবার (১৯ জুন) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বাঘলপুরের সেবা ইটভাটা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে নিজ মোটরসাইকেলে করে শহিদ শেখ খানখানাপুর বাজার থেকে বাজার করে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহীদের মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন জানান শহীদ শেখের মাথার সামনের দিক থেকে গুলি লেগেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net