October 28, 2026, 7:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

খোকসায় নন-এমপিও শিক্ষক/কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ করলেন এমপি জর্জ

হুমায়ুন কবির/
কুষ্টিয়ার খোকসায় নন-এমপিও ১৪৭ শিক্ষক/কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ১০৮ জন শিক্ষক ও ৩৯ জন কর্মচারী রয়েছে।
রবিবার ( ০৫ জুলাই ) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সাদিয়া জেরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুমিনুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলার কর্মকর্তা-কর্মচারীগণ।
এ সময় ব্যারিস্টার জর্জ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী সকল পেশা ও শ্রেণীর মানুষের সামাজিক সুরক্ষায় তাদের বিভিন্ন প্রণোদনা ও নগদ অর্থ সাহায্য দিয়ে আসছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তার দায়বদ্ধতা থেকে যেমন আপনাদের পাশে দাঁড়ালেন আপনারাও আপনাদের কর্মস্থলে সঠিক দায়িত্ব পালন করে আগামী ভিশন ৪১ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
প্রত্যেক শিক্ষক ৫ হাজার টাকা এবং কর্মচারী আড়াই হাজার টাকা পেয়েছেন। মোট ৬ লাখ ৩৭ হাজার ৫’শ টাকার চেক বিতরণ করা হয়েছে ।
এসময় বিশেষ অনুদানের চেক পাওয়া শিক্ষক/কর্মচারীরাগণ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net