October 13, 2026, 7:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মৃতের সংখ্যা ১০০, আরো বাড়ার আশঙ্কা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
করোনায় খুলনা বিভাগের ১০ জেলায় মৃতের সংখ্যা ১০ তে দাঁড়ালো। অন্যদিকে রোগীর সংখ্যা উন্নীত হয়েছে ৫৭৫১।
মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ এসব তথ্য জানান।
চুয়াডাঙ্গায় গত ১৯ মার্চ একজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এটি ছিল খুলনা বিভাগের প্রথম ঘটনা। এরপর ২১ মার্চ শনাক্ত হয় কুষ্টিয়ায়। অবশ্য কুষ্টিয়ায় শনাক্ত ব্যক্তি কুষ্টিয়ার ছিলেন না। তিনি শরিয়তপুর থেকে আক্রান্ত হয়ে কুষ্টিয়া আসেন।
অধিদপ্তরের দেওয়া হিসেবে, সংক্রমণ ও মৃত্যু—দুই সূচকেই বিভাগের মধ্যে খুলনার ধারে কাছে অন্য কোনো জেলা নেই। মোট সংক্রমিত ৫ হাজার ৭৫১ জনের মধ্যে ২ হাজার ৬১২ জনই খুলনা জেলার। যা বিভাগের মোট রোগীর প্রায় ৪৬ শতাংশ। এ ছাড়া বাগেরহাটে ২০২ জন, সাতক্ষীরায় ২৪৮ জন, যশোরে ৭৫৫ জন, ঝিনাইদহে ৩১৯ জন, মাগুরায় ১৬৯ জন, নড়াইলে ৩০৫ জন, কুষ্টিয়ায় ৭৮৯ জন, চুয়াডাঙ্গায় ২৫৮ জন ও মেহেরপুরে ৯৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
বিভাগে এখন পর্যন্ত ১০০ জন কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনারই ৩৮ জন। এর বাইরে যশোরে ১৩ জন, কুষ্টিয়ায় ১৫ জন, নড়াইলে ৭ জন, মাগুরায় ৬ জন, মেহেরপুর ও ঝিনাইদহে ৫ করে, সাতক্ষীরা ও বাগেরহাটে ৪ জন করে এবং চুয়াডাঙ্গায় ৩ জন মারা গেছেন। বিভাগের মোট মারা যাওয়া রোগীর ৩৮ শতাংশ খুলনার।
এদিকে পুরো বিভাগেই করোনায় আক্রান্তের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বিশেষ করে খুলনা, কুষ্টিয়া ও যশোর এই আশঙ্কার তালিকায় রয়েছে। এই জেলাগুলোতে সংক্রমণ বাড়ার কারন হিসেবে মানুষের নিয়ম কানুনের প্রতি অবহেলাকেই দায়ি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net