February 6, 2026, 5:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

যশোরে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সাবেক কমান্ডার হত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোরে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সাবেক আঞ্চলিক কমান্ডারকে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহতের নাম রফিকুল ইসলাম রফিক (৫৩)। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে মনিরামপুর উপজেলার দিগঙ্গা কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রফিক উপজেলার মধুপুর গ্রামের মৃত আমারত বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রকাশ কুমার সাহা হত্যা মামলার আসামি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল নিষিদ্ধ দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরেন। মৃত্যুর আগে তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার দুপুরে তিনি সুন্দলি বাজারে যাত্রী নামিয়ে দিয়ে মণিরামপুরের দিকে ফিরে আসছিলেন। পথিমধ্যে দিগঙ্গা-কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যার পর মরদেহ ও ইজিবাইক ফেলে রেখে চলে যায়।
কুচলিয়া এলাকার ইউপি সদস্য প্রণব কুমার বিশ্বাস জানান, গুলির শব্দ শুনে মাঠে থাকা লোকজন এগিয়ে এসে রফিকের মরদেহ ও ইজিবাইকটি পড়ে থাকতে দেখে চিৎকার দেন। নিহতের বুকের ডান পাশে ও ডান বাহুতে দুটি গুলির চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। একই সঙ্গে মরদেহের পাশে পড়ে থাকা রফিকের ইজিবাইকটিও উদ্ধার করেছে পুলিশ।
মণিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, কারা প্রকাশ্যে রফিককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। নিহত রফিকের নামে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ মরদেহ ও ইজিবাইকটি উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net