February 6, 2026, 5:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

কুষ্টিয়ায় হামলায় আহত বৃদ্ধের রাজশাহীতে মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত সরোয়ার মালিথা (৭০) নামে এক বৃদ্ধ রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে মারা গেছেন।
পুলিশ জানায় বুধবার উপজেলার চরপাড়া গ্রামে পরিবারিক বিরোধ ও ছেলেদের মধ্যে খেলা-ধুলা নিয়ে সরোয়ার মালিথার পরিবারের লোকজনের সঙ্গে প্রতিপক্ষ চতুর আলীর ছেলে বাদশা, ভুগোল, আসাদুলের কথা কাটাকাটি হয়। রাতে সরোয়ার মালিথা ও তার ছেলে হককে ডেকে নিয়ে বাদশা, ভুগোল, আসাদুল ও সাধনসহ ১০-১২ সরোয়ার মালিথার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এ সময় সরোয়ার মালিথার ছেলে আব্দুল হক মালিথা হামলাকারীদের বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আহত অবস্থায় সরোয়র মালিথাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, আহত ব্যক্তি মারা যাওয়ার খবর শুনেছি। মামলা হয়েছে। পুলিশ ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net