September 11, 2026, 3:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

আরো তীব্র হবার আশঙ্কা, কুষ্টিয়ায় করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ১০৪৬

ফাদ শাহরিয়ার সিদ্দিকী সৌম্য/
কুষ্টিয়ায় করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে ১০৪৬ এ। চিকিৎসা বিশেষজ্ঞগণ মাসেই এ জেলাতে এই পরিমাণ দিগুণের আশঙ্কা করছেন। গত ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছে আরো ৪৩। মারা গেছেন একজন চিকিৎসক। মৃতের পরিমাণ ২২।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান বৃদ্ধির সংখ্যা ভালো কিছু ইঙ্গিত করছে না। তিনি জানান ২২ মার্চ কেন্দ্র পয়েন্ট ধরে এগুলো দেখা যাবে যখনই জেলায় জনসমাগম বেড়েছ তখনই করোনা রোগী বেড়েছে। গত ঈদের আগে প্রত্যক্ষ করা গিয়েছিল। দু:খের বিষয় সেই একই ঘটনার পুণরাবৃত্তি ঘটেছে এই ঈদের আগেও।
ডাক্তার তাপস সাধারন মানুষের মধ্যে সচেতনতার অভাবকেও চরমভাবে এ বির্পযয়ের জন্য দায়ি বলে মনে করেন।
সমস্য হলো ব্যবসা-বাণিজ্য খুলে দেয়ার কারনে জনসমাগম বেড়েছে। কিন্তু প্রশ্ন ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে কতদিন চলা সম্ভব। ছোট জেলার প্রাণ হলো এখানকার ক্ষুদ্র ও মাঝারী ব্যবসা বাণিজ্য। একটি বড় অংশের মানুষের জীবীকারও একটি অংশ এই ব্যবসা।
কম্পিউটার ব্যবসায়ী ও কুষ্টিয়া চেম্বার অব কর্মাসের পরিচালক এ এমএম রোকনুজ্জামান মনে করেন ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেই কারোনা কমাতে হবে তাহলে ব্যবসার বিকল্প কি হতে পারে সেটা জানা দরকার।
তিনি বলেন ব্যবসায়াীরা সচেতনভাবে পরিবেশ তৈরি করেই ব্যবসা ওপেন করেছে। জনগন যদি সচেতনভাবে এগিয়ে আসে তাহলেই ভাল পরিবেশ তৈরি করা সম্ভব।
কুষ্টিয়া চেম্বারের সভাপতি হাজি রবিউল ইসলাম মনে করেন এই রোগটি একটি সংক্রামিত রোগ। একে অপরে যদি সচেতন না হই তাহলে কোন সঠিক মুক্তির বার্তা নেই। তিনি বলেন অনেকে ঘরে থেকেও তো আক্রান্ত হয়েছেন। তারা কিভাবে হয়েছে। বিষয় হলো এটা নির্ভর করছে একজন মানুষ আরেকজন সংক্রামিত মানুষের স্পর্শে যাচ্ছেন কিনা।
তিনি সবাইকে সচেতনভাবে নিয়ম কানুনগুলো মেনে চলাফেরার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net