May 31, 2026, 6:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড

খোকসায় আইন-শৃংখলা নিয়ে পুলিশের মহড়া

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম এর নেতৃত্বে বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি মহড়া অনুষ্ঠিত হয়। আসন্ন ঈদুল আযহা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জানমালের নিরাপত্তায় জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিপরীতে একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পুলিশের এ উদ্যোগ। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের জানান ’করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে ঈদে ঘরমুখো জনসাধারণকে একটি সুন্দর,সু-শৃঙ্খল ঈদ উপহার নিশ্চিত করাই পরিশের লক্ষ্য।
কুষ্টিয়া জেলার প্রতিটি প্রবেশ পথে খোকসা-পাংশা সীমান্তের চেক পোষ্টে ইতি মধ্যেই ব্যাপক টহল জোরদার করা হয়েছে। যে কোন সন্দেহ ভাজন গণপরিবহন, পণ্যবাহী গাড়ি এবং সন্দেহ ভাজন ব্যাক্তিদের কড়া নজরদারির মধ্যে দিয়ে প্রবেশ করতে হচ্ছে।
জহুরুল আলম আরো বলেন, কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভির আরাফাত পিপিএম (বার) এর সার্বিক দিকনির্দেশনায় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। যেকোন ধরনের নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ। তিনি আরো বলেন,সামনে ঈদকে সামনে রেখে এলাকাতে যাতে চুরি না হতে পারে এবং কোন রকম কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে সেদিকে পুলিশের দৃষ্টি রাখবে।
এসময় থানার তদন্ত ওসি ইদ্রীস,এস আই সুলতান, এস,আই ওয়াজেদ, এ,এস আই শাহীন, তুহীন সহ অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net